দৈনিক দুরন্ত নিউজ 24  |  ই-পেপার  |  প্রিন্ট প্রকাশিত সময়: ২৫-১১-২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ণ  |  প্রকাশের তারিখ: Jul ২৮, ২০২৬

সংসারে সাশ্রয়ের চেষ্টা, শেষ হলো দেয়ালধসে মৃত্যুতে

সংসারে সাশ্রয়ের চেষ্টা, শেষ হলো দেয়ালধসে মৃত্যুতে
সংসারে সাশ্রয়ের চেষ্টা, শেষ হলো দেয়ালধসে মৃত্যুতে
স্টাফ রিপোর্টার
রাজধানীর মিরপুরে মর্মান্তিক এক দুর্ঘটনায় দেয়ালধসে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন অন্তত আটজন, যাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের একজন নাসিমা বেগম (৪৪)। তিনি ইউসেপ মিরপুর টেকনিক্যাল স্কুলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। স্বল্প আয়ে সংসার চালানোর পাশাপাশি ছোট মেয়ের লেখাপড়ার খরচ বহন করতে হিমশিম খেতেন। কিছুটা সাশ্রয়ের আশায় টিসিবির পণ্য কিনতে গিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি—দেয়ালধসে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত অপরজন মো. ফিরোজ (৪৩)। তিনি মিরপুরের শাহ আলীবাগ এলাকার বাসিন্দা। তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আহতদের চিকিৎসা চলছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।